সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী): দিগন্ত জুড়ে হলুদ ফুলের সমারোহ সূর্যের আলো সরিষার ফুলের উপড় পড়লে চোখে যেনো ধাধা লেগে যায়।তানোর উপজেলার যেদিকে তাকাই চোখ যাই যতদূর সেদিকেই শুধু সরিষা ফুলের হলুদের সমারহ। মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলের গন্ধে মৌ মৌ করে মধু সংগ্রহ করতে উড়তে দেখা যাচ্ছে মৌমাছির দল।
উপজেলার সরনজাই ইউনিয়নের মানিককন্যা ব্লকের তাঁতিহাটি মাঠ ঘুরে দেখা গেছে, এবার আলু চাষের পাশাপাশি সরিষা চাষও হয়েছে ব্যাপক। অথচ তানোরে প্রায় বিলুপ্তির পথে বসেছিলো সরিষা চাষ। কিন্তু হঠাৎ করে এবার তানোর উপজেলা জুড়ে রেকর্ড পরিমাণ জমিতে হয়েছে সরিষা চাষ। যা এর আগে কোন দিন দেখা যায়নি এমন সরিষা চাষ করা।
সরিষা চাষিদের সাথে কথা বলে জানা যায় এক বিঘা জমিতে প্রায় ৬ থেকে ৭ মন করে সরিষার ফলন হয়ে থাকে। এতে কৃষকের খরচ হচ্ছে ২ থেকে ৩হাজার টাকা করে। আর ফলন পাচ্ছেন ৭ থেকে ৮ মন।
তাঁতিহাটি গ্রামের সরিষা চাষি নাসিম উদ্দিন ও কাউসার ইসলাম জানান, তারা এবার একেকজন সরিষা চাষ করেছেন ৬থেকে ৭ বিঘা । তুলনা মূলক খরচও হয়েছে অনেক কম। সরিষা চাষে বেশি সেচ বা সার পটাশও লাগেনা। একটাই কম খরচে আবাদ করে কৃষক লাভবান হয় তা হচ্ছে সরিষা চাষ।
তানোর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষ করেছেন কৃষক। যা এর আগে কোন দিন এতো পরিমাণে সরিষা চাষ করা হয়নি এ উপজেলায়। উপজেলায় প্রায় ৬ হাজার হেক্টর জমিতে সরিষা উৎপাদন করা হয়েছে।
মানিককন্যা ও শুকদেবপুর ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ একিন আলি জানান, অন্যান্য বছরের চেয়ে এ বছরে বেশি সরিষা চাষ করার বিশেষ কারন হচ্ছে সরকারি কৃষি প্রনোদনার ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়ায় কৃষকরা উদ্বুদ্ধ হয়ে সরিষা চাষ করছে। এবং আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদের পাশে থেকে কাজ করছি । সরকার যে ভোজ্য তেলের চাহিদা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করছে কৃষকের মাধ্যমে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি ।
তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, সরিষা চাষ একটি লাভজনক আবাদ,এ আবাদে কৃষকের একে বারে কম খরচ হয়ে থাকে। অন্যবছরের তুলনায় এবছর ব্যাপক পরিমাণে এ উপজেলায় সরিষা চাষ করেছেন কৃষকরা। আশা করা যাচ্ছে সরিষা চাষ করে এবার কৃষক ভালো লাভবান হবেন এবং আগামীতে সরিষা চাষে আরো কৃষক উদ্ভিত্ব হবে বলে মনে করেন তিনি।,
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments