ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামে সফল কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের সফল কৃষক মোঃ মঙ্গল মিয়ার সভাপতিত্বে ও লালতীর সীড লিমিটেড এর রিজিওনাল ম্যানেজার মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় হাইব্রিড লাউ সুলতানা ও মার্টিনা সুপার জাতের সফল মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালতীর সীড লিমিটেড এর ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী। এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোয়ারুল হক, টেরিটোরি ম্যানেজার খাইরুল ইসলাম ও পিডিএস এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহিদ হাসান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে অন্যান্য জাতের তুলানায় এই জাতের লাউ চাষে অধিক মুনাফার বিষয়টি তুলে ধরেন। পরে প্রধান অতিথি সফল কৃষকের লাউয়ের মাঠ পরিদর্শন করেন।
কৃষক খলিল মিয়া জানান, তার ২৫শতাংশ জমিতে লালতীর বীজ কোম্পানির সুলতানা এবং আরোও ২৫শতাংশ জমিতে লালতীর বীজ কোম্পানির মার্টিনা সুপার লাউ চাষে খরচ হয়ে মাত্র ১০ হাজার টাকা। আর এখন পর্যন্ত লাউ বিক্রি করেছেন বিশ হাজার টাকা। আরো দেড় লক্ষ টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে তিনি জানান। এই জাতটির রোগবালাই কম ও অন্য জাতের তুলনায় দ্বিগুণ ফলন হয়। দেখতে সুন্দর হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। অধিক ফলন হওয়াতে সুলতানা লাউ চাষে এলাকার কৃষকের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments