সিংড়া (নাটোর) প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমানে যারা অবৈধভাবে ক্ষমতায় আছে তারা আগামীতে ক্ষমতায় থাকতে পারবে না। ২০০৮ সাল, ১৪ সাল এবং ১৮ সালের কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি। আপনারা ভোট দিয়েছেন ঠিকই কিন্তু ফল উল্টে দেওয়া হয়েছে। ১/১১ এর নায়কেরা ফল উল্টে দিয়েছে। আগামী দিনে আপনারা ভোট দিতে পারবেন না সে ভোট হবে না। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন সে ভোট হবে।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম আজাদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
দুলু বলেন, আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। যে নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবে, তারেক রহমান অংশগ্রহণ করতে পারবে, ডাঃ জোবাইদা অংশগ্রহণ করতে পারবে এবং আমরা অংশগ্রহণ করতে পারবো, এমন নির্বাচন বাংলার মাটিতে হবে।
দুলু আরও বলেন, জনগণ এবার ফুঁসে উঠেছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্র, আমেরিকা বলেন ইউরোপ বলেন ভারত বলেন জাতিসংঘ বলেন সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। তারা চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক। সে নির্বাচনে আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। ২০১৮ সালের ভোটে প্রার্থীদের ঘর হতে বের হতে দেয়নি আ'লীগ। এখানে দাউদার মাহমুদ প্রার্থী ছিলো, তারা বের হলে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। সুষ্ঠু ভোট হলে দাউদার মাহমুদ এখানে এমপি হতো, সে আপনাদের এমপি, জনতার এমপি।
উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম খলিল ফটিকের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়ার সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মজিবুর রহমান মন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির আহ্বায়ক এড. আলী আজগর খান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments