স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি ইসলামিক দলের নেতা বলেছেন, " তাদের কাছে উপদেষ্টাদের কলরেকর্ড আছে, তা ফাঁস করবেন"। এখানে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, উপদেষ্টাদের কলরেকর্ড একজন রাজনৈতিক ব্যক্তির কাছে গেলো কিভাবে? উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির নিকট থাকাটা বেআইনি ও ব্লাকমেইলিং।
আজ রাজধানীর কামরাঙ্গিচর এলাকায় অসুস্থ শিশু হুনাইফার চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তার জন্য গিয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম করছি। ফ্যাসিস্টরা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করব এটা ছিল আমাদের অঙ্গীকার। যাতে কোন অসহায় মানুষ বিনা চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হয়।
তিনি বলেন, আমাদের দেখা সবচাইতে বড় ছিল বিষয়টি হচ্ছে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হওয়া। তারপরেও অনেক অমীমাংশিত বিষয়ের কথা বলা হয়েছে। অনেক নোট অব ডিসেন্টের কথা বলা হয়েছে। গণভোট নিয়ে অহেতু বিতর্ক এবং তৈরি করা হচ্ছে ।এগুলো কেন করা হচ্ছে, কেন এই বিরোধ তৈরি করা হচ্ছে? এটা আমরা জানি না। এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ দিয়ে তারা যখন একটি ঐক্যতে আসার প্রচেষ্টা চালাচ্ছে , তখন আবার এই ছোটখাট বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয় আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব আইনের শাসন, গণতান্ত্রিক শাসন পদ্ধতি, জনমত, সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা নিশ্চিত করার জন্য। গণভোট এবং অন্যান্য ছোট ছোট বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অব ডিসেন্ট দিয়ে এই বিলম্ব করা, এটা জনগণ ভালোবাসা নিচ্ছে না।
'গণতন্ত্রের পথে দ্রুত হেটে যাওয়ার জন্য যদি অন্তরায় তৈরি হয়, তাহলে ফ্যাসিস্টদের কোন গোষ্ঠী উপকৃত হবে ' এমন মন্তব্য করেন রিজভী। আগামীকাল শুক্রবার ( ১৭ অক্টোবর ) জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর অনুষ্ঠানে প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই মুখপাত্র।
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারে আহবায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ও দলটির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ছাত্রদলের সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments