বরিশাল অফিস: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে সাবেক এক ইউপি সদস্যের বাড়ি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের মা লালমুন নেছা (৯৫) ও তার পুত্রবধূ রিপা আক্তার (২৩)। এছাড়া এ ঘটনায় দেলোয়ার হোসেনে স্ত্রী মিনারা বেগম (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, বুধবার ২৫ জানুয়ারি গভীর রাতে কেদারপুর ইউনিয়ন পরিষদের পাশে ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বুধবার রাত ১১টার দিকে তাদের পাশের বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন। এসময় ঘরের ভেতর তিনজনকে অচেতন অবস্থায় খাটে শোয়া দেখতে পেয়ে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওসমান গনি বলেন, তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দুইজন হাসপাতালে আনার আগেই মারা গেছে। এছাড়া একজন চিকিৎসাধীন আছেন। নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এসময় ঘরের পাশে একটি অংশে সিঁধকাটা দেখা যায়। ধারণা করা হচ্ছে, চুরি করতে পরিবারের সদস্যদের খাবারে বিষাক্ত কিছু মিশিয়ে অজ্ঞান করে এ ঘটনা ঘটানো হয়েছে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি বিষয়টি তদন্ত করে মূল ঘটনা উদঘাটনের আশ্বাস দেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments