সাজ্জাদ হোসেন সাজু: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জয়গুন বেগম (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বালিয়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়গুন ওই গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী রাসেল খানের (৩৫) স্ত্রী। তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে।
বড় মেয়ে নাদিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ও ছেলে তামিমের বয়স ৭ বছর।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে ওই গৃহবধূকে নিজের থাকার ঘরের আড়ার সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন প্রতিবেশীরা।
এ সময় তাদের চিৎকার চেঁচামেচি শুনে গৃহবধূর মেয়ে নাদিয়া (১১) ছুটে এসে স্থানীয়দের সহায়তায় বটি দিয়ে শাড়ি কেটে তার মাকে নিচে নামায়। তবে, মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।
নিহত গৃহবধুর মেয়ে নাদিয়া বলেন, সে ও তার ভাই বিকেলে খেলতে গিয়েছিল। খবর পেয়ে বাড়িতে এসে ঘরের আড়ার সঙ্গে তার মাকে ঝুলতে দেখে। পরে ঘরে থাকা বটি দিয়ে আড়া থেকে কাপড় কেটে তাকে নিচে নামানো হয়।
গৃহবধুর শ্বশুর আব্দুল জব্বার খাঁন বলেন, তিনি পাশের গ্রামে বাড়ি করে বসবাস করেন। জয়গুন তার বড় ছেলের বৌ। জয়গুন খুব শান্তশিষ্ট প্রকৃতির ছিল। তার বড় ছেলে রাসেল প্রায় তিন মাস আগে সৌদি আরব গিয়েছে ও ছোট ছেলে রাশেদও সেখানে থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর আসল ঘটনা উদঘাটন করে আইনি ব্যাবস্থা নেওয়া হবে। এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়া চলছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments