আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী মার্কসবাদী অনুরা কুমারা দিসানায়েক শপথ নিয়েছেন।সোমবার (২৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিয়েছে এই মার্কসবাদী নেতা।কলম্বো থেকে এএফপি'র খবরে জানাযায়।
রবিবার (২২ সেপ্টেম্বর) দেশটির দ্বিতীয় দফার ভোট গণনা শেষে নির্বচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রথমদফা নির্বাচনে কোন প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দেশটির ইতিহাসে এই প্রথম রবিবার দ্বিতীয়দফা ভোট গ্রহণ করা হয়।
দ্বিতীয় দফার ভোটে ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়েছেন অনুরা কুমারা দিসানায়েক। আর বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ মাত্র ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।তিনি ৫০ জন প্রার্থীকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সালে দেশটির ইতিহাসে সচচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলংকা।তখন ব্যাপক গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে দেশ থেকে পালিয়ে যায়।এর পর এই প্রথম দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments