স্টাফ রিপোটার: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন শঙ্কামুক্ত। শনিবার রাতে তার অস্ত্রোপচার করা হয়। এসময় তার দেহের বিভিন্ন অংশ হতে গুলির অসংখ্য স্প্লিন্টার বের করা হয়। তার শ্বাসনালীর বাহিরের অংশের স্প্লিন্টারটি বের করার সময় প্রচুর রক্তক্ষরণ হয়।
ইশরাক হোসেন রাজধানীর একটি স্থানীয় হাসপাতালে ডাঃ সালাহউদ্দিন মোল্লার তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
শনিবার দুপুরে ধোলাইখালে পূর্ব নির্ধারিত ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে আসলে পুলিশ এতে বাধা দেয়। ইশরাক যেতে অস্বীকৃতি জানালে পুলিশ লাঠিচার্জ করে। পরে পুলিশ টিয়ারগ্যাস এবং ছররা গুলি মারতে থাকেন। এরসাথে পুলিশের সাথে অ্যাকশনে নামে সরকারদলীয় সমর্থকরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় পুলিশের ছররা গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইশরাক হোসেন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ধোলাইখাল সংঘর্ষে ইশরাক ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হোন।
ইশরাক হোসেনের ব্যক্তিগত বিশেষ সহকারী আরিফুল ইসলাম ইশরাকের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments