নির্বাচনে বড় জয়ের পর নতুন রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের আশা
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামেই বেশি পরিচিত। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাকে শপথবাক্য পাঠ করান নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল।
নেপালের সংবিধানের ৭৬(১) ধারা অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যা সরকার গঠনের পথ সুগম করে।
মাত্র ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ মূলত একজন রাজনৈতিক বহিরাগত হিসেবে পরিচিত ছিলেন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি নগর উন্নয়ন ও নাগরিক সমস্যাবিষয়ক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। তার এই অপ্রচলিত রাজনৈতিক যাত্রা এবং নতুন ধরনের নেতৃত্ব নেপালের রাজনীতিতে ভিন্নধর্মী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নির্বাচনে তার দলের বিপুল জয়কে অনেকেই দেশের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছেন। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়ন—এসব ইস্যুকে সামনে রেখে প্রচারণা চালিয়েছিলেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments