সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর দেওয়ানগঞ্জে ভাষা সংগ্রামী ও বীরমুক্তিযোদ্ধা বদিউর রহমানের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।
৭ অক্টোবর শনিবার সকালে উপজেলার পৌর শহরের কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ভাষা সংগ্রামী ও বীরমুক্তিযোদ্ধা বদিউর রহমানের মরোদেহ আনা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।
ভাষা সৈনিক বদিউর রহমান দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১৯৫২ সালে দেওয়ানগঞ্জ সমবায় উচ্চ বিদ্যালয়ের (বর্তমান সরকারি উচ্চ বিদ্যালয়) নবম শ্রেণির ছাত্র বদিউর রহমান তালুকদার ভাষা আন্দোলনে যুক্ত হন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
৭ অক্টোবর সকালে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments