স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, পরিক্ষিত নেতাকর্মীদের ভুলে গিয়ে দলকে সংগঠিত করা সম্ভব নয়। যারা ১৬ বছর জেল খেটেছেন, মামলা খেয়েছেন, নেতাদেরকে গুরুত্ব দিতে হবে, তাদেরকে সামনে এগিয়ে দিতে হবে।
তিনি বলেন, আজকে যারা নিজের ক্ষমতা বাড়ানোর জন্য, নিজের দল বড় করার জন্য ফ্যাসিবাদীদের লালন পালন করছেন-তাদের তালিকা তৈরী হচ্ছে। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
মঙ্গলবার পূরাতন ঢাকার গেন্ডারিয়ায় থানা বিএনপি আয়োজিত ধূপখোলা কমিউনিটি সেন্টারে "রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি" শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় ৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
মজনু বলেন, আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত নিবিড়ভাবে দেশের খোজ খবর রাখছেন। তিনি দলের মধ্যে গুটিকয়েক যে খারাপ ব্যক্তি রয়েছে অপকর্মের জন্য তাদেরকে শাস্তি দিচ্ছেন। কাউকেই ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, একজন সন্ত্রাসী চাঁদাবাজকে শাস্তি দিলে হাজার সাধারণ মানুষ দলের প্রতি সমর্থন ব্যক্ত করবেন।
আলোচনায় অংশ নেন বিএনপির সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, মকবুল ইসলাম খান টিপুসহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মশালায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, চব্বিশ পূর্ব গতানুগতিক রাজনীতি এখন করা যাবেনা। ফ্যাসিস্ট হাসিনার সরকার ও আওয়ামী লীগ যা করেছে আমরাও যদি তাই করি তবে জনগণ আমাদের কাছ থেকে দূরে চলে যাবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে, বিএনপি ঘোষিত সংস্কার প্রস্তাব অনূযায়ী একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে, যার মাধ্যমে ধ্বংস প্রায় বিচার বিডাগকে আবার পূনর্গঠন করে জনগণের সুবিচার প্রাপ্তি নিশ্চিত করা হবে।
নগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন ,আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে, পরাজিত শক্তির দোসররা বসে নাই, তারা চক্রান্ত করেই যাচ্ছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ সকল ষড়যন্ত্রের মোকাবিলা করা সম্ভব।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments