কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ সেই কৃষকের তরমুজ ক্ষেত পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের দুই সদস্য বিশিষ্ট কমিটি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নে পশ্চিম চাপলী গ্রামের ওই ক্ষেত পরিদর্শন করেন তারা। এ সময় স্থানীয় বনবিভাগের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এর আগে গত ১৯ জানুয়ারি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা এই ক্ষেত পরিদর্শন করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার সরকার সাংবাদিকদের জানান, পানি উন্নয়ন বোর্ডের তদন্ত কমিটির সদস্য হিসেবে আমরা দু’জন এখানে তরমুজ খেত পরিদর্শন করতে এসেছি। এখানে স্থানীয় প্রত্যক্ষদর্শী, বনবিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সবাই রয়েছেন। তদন্ত চলমান রয়েছে। সবকিছু যাচাই করে এ সম্পর্কে আমরা জানাতে পারবো।
উল্লেখ্য প্রায় ২ মাস আগে পানি উন্নয়ন বোর্ড এবং বনবিভাগের কর্মকর্তাদের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে উপজেলার ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের বন্যা নিয়ন্ত্রন বাধেঁর ঢালে ১৫ হাজার তরমুজ গাছ রোপন করেন কৃষক দেলোয়ার খলিফা। কিন্তু গত ১৬ জানুয়ারী সকালে হঠাৎ দেলোয়ারের ১০ হাজার তরমুজ চারা উপরে ফেলেন পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধ রক্ষা প্রকল্পের মাঠ প্রকৌশলী মনিরুল ইসলাম। ওই কর্মকর্তার হাত-পা ধরে তিনি তাকে ফেরাতে না পেরে কান্নায় ভেঙে পরেন। এমনটাই জানান কৃষক দেলোয়ার।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments