দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পেঁয়াজ উৎপাদনে বড় ধরণের লোকসানের মুখে পড়ায় ন্যায্যমূল্যের দাবিতে খলিশাকুন্ডি বাজারে মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ভূক্তভোগী কৃষকরা। এরফলে সড়কের দুইপাশে দীর্ঘ যানজট ও জনদূর্ভোগ সৃষ্টি হলে দুপুর আড়াই টার দিকে সেনাবাহিনীর উপস্থিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মানববন্ধন শেষে কৃষকরা কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয় উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ কৃষকরা জানান, চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের রোপণ করা মুড়িকাটা পেঁয়াজ নষ্ট হয়েছে। ফলে দ্বিতীয় দফায় বাড়তি মূল্যে পেঁয়াজের বীজ কিনে দ্বিগুণের বেশি খরচ করে পেঁয়াজের চাষ করতে হয়েছে। কিন্তু পেঁয়াজ উত্তোলন মৌসুমে বিভিন্ন দেশ থেকে ব্যাপক পরিমাণে পেঁয়াজ আমদানি করায় বড় দরপতন ঘটেছে পেঁয়াজের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ায় পাইকারি বাজারে মুড়িকাটা পেঁয়াজের দাম মনপ্রতি এক থেকে দেড় হাজার টাকা কমে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচও উঠছে না। পাশাপাশি বিরুপ আবহাওয়ায় ফলন কম হওয়ায় লোকসানে পড়েছেন তারা। তাই আমদানি বন্ধ করে পেঁয়াজের মূল্য বৃদ্ধির দাবি করেন বিক্ষোভরত কৃষকরা।
কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী বলেন, এটি একটি জাতীয় বিষয়। আমরা কৃষকদের সাথে কথা বলছি, তাদের বুঝাতে চেষ্টা করছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কৃষকরা তাদের অবরোধ থেকে সরে দাড়িয়েছে। সড়কের উভয়পাশে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments