ঢাকা উদ্যানে ভ্যানিটিব্যাগের ৯ ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি

প্রকাশ : 12 Oct 2026
ঢাকা উদ্যানে ভ্যানিটিব্যাগের  ৯ ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি

স্টাফ রিপাের্টার: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে ভ্যানিটিব্যাগে নাশকতার উদ্দেশ্যে রাখা ৯টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে এসআরবি-২।


আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখে এসআরবি-২ নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে নাশকতার উদ্দেশ্যে বেশকিছু ককটেল গচ্ছিত রাখা আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসআরবি-২ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ভ্যানিটিব্যাগে থাকা নয়টি ককটেল শনাক্ত করে।


পরবর্তীতে এসআরবি বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেলগুলো উদ্ধার করে নিরাপদে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করে। বর্তমানে এসআরবি-২ ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করে জননিরাপত্তা নিশ্চিত করছে।


এসআরবি-২ জানায়, ককটেল ফাটিয়ে নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপতৎপরতা চালানো দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসআরবি-২ এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

শিরোনাম:
;