ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অফিস স্থাপনের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি)। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে সরকারের ওই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করা হয়েছে।
এইচআরডিসি'র মহাসচিব মাহবুল হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বাসযোগ্য তদন্ত ও তথ্য অনুসন্ধানের মাধ্যমে সত্য উদ্ঘাটনের পথেই ন্যায়বিচারের সূচনা হয়। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত একটি তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ, যা কেবল স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে না, বরং বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের জন্য জাতীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এইচআরডিসি মনে করে, এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের স্পষ্ট প্রতিফলন। এটি জাতীয় প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়ক কাঠামো হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের একটি কার্যালয় ঢাকায় স্থাপনের প্রস্তাবের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রা ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বাস্তবতার মুখ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ চলছিল। তবে ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ ...
সব মন্তব্য
No Comments