স্টাফ রিপাের্টার: গত ২৪ ঘন্টায় রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭) ২। সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬) ৩। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সহ-সভাপতি মোবারক হোসেন পলক (৩২) ৪। বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক হোসেন আকন (৫০) ৫। লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ- প্রশিক্ষণ কর্মশালা বিষয়ক সম্পাদক মোঃ ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২) ৬। আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলের সংগঠক, অংশগ্রহণকারী মোঃ মিরাজ হোসেন (২৬) ও ৭। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মোঃ এরশাদ আলী (৪৫)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) রাত ১১:২০ মিনিটে গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে নিজাম উদ্দিন ও ফাহিম আহাম্মদ শাহকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিনে বিকাল সাড়ে ৫টায় গোয়েন্দা মিরপুর বিভাগের একটি আভিযানিক টিম রমনা মডেল থানাধীন শিল্পকলা একাডেমি এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে মোবারক হোসেন পলক ও মোঃ ফারুক হোসেন আকনকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিনে রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় গোয়েন্দা গুলশান বিভাগের একটি আভিযানিক টিম খিলগাঁও থানাধীন উত্তর নন্দীপাড়ার রসুলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ওয়াহেদুল ইসলাম খান সজিবকে গ্রেফতার করে। অপরদিকে রাত ১১:৪৫ মিনিটে গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি আভিযানিক টিম কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিরাজ হোসেনকে গ্রেফতার করে। অপরদিকে একই সময়ে গোয়েন্দা গুলশান বিভাগের একটি আভিযানিক টিম বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিরাজ হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments