সৈয়দ রাসেল আহমদ,সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর নামক স্থানে দুটি সিএনজির অটোরিকশার সাথে মালবাহি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন উভয় গাড়ির আরো ৯জন।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট১৪-১৬৮০) সাথে দুটি সিএনজি অটোরিকশার (সিলেট -থ ১১-৪০৩৩ ও সিলেট-থ ১১৩৩৬৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি সিএনজি অটোরিকশা ধুমড়ে মুছড়ে যায়। এসময় সিএনজিতে থাকা একজন মহিলা যাত্রী ও একজন পুরুষ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। এসময় ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষণিক যায়। নিহত দুইজন ও আহত যাত্রীদের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments