ডেস্ক রিপোর্ট: খুলনা ফ্রেন্ডস সার্কেল (কেএফসি) এর ২৭তম বার্ষিক প্রীতি সম্মেলন আজ শুক্রবার রাজধানীর বাড্ডায় অনুষ্ঠিত হয়।
কেএফসি সভাপতি প্রকৌশলী শেখ আল আমিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুহাম্মদ ওয়াছিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা সমিতির সাবেক সভাপতি ড. মোহাম্মদ আবদুল মজিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. খয়বর আলী, প্রকৌশলী আব্দুল হান্নান, কেএফসি সহ-সভাপতি মো. আনিসুজ্জামান, শেখ মিজানুর রহমান, কেএফসি বার্ষিক প্রীতি সম্মেলনের আহ্বায়ক হাসনাত আব্দুল কাদের প্রমুখ।
নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর শিক্ষায় প্রফেসর শেখ মোহাম্মদ আশরাফ ও প্রফেসর কে এম আওরঙ্গজেব, চিকিৎসায় প্রফেসর ডা. মো. মতিউর রহমান এফআরসিএস এবং সমাজসেবায় এডভোকেট আনছার উদ্দীন হেলালকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মেলনে বার্ষিক প্রতিবেদন ও আর্থিক বিবরণী উপস্থাপন, বার্ষিক বাজেট, কর্ম পরিকল্পনা ও গঠণতন্ত্রের সংশোধনী প্রস্তাব সর্ব সম্মতিক্রমে অনুমোদন হয়।
প্রীতি সম্মেলনে রাজধানী ঢাকায় বসাবসরত কেএফসি’র প্রায় তিন শতাধিক সদস্য ও তাদের পরিবার অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতারন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত: রাজধানী ঢাকায় বসাবসরত খুলনা অঞ্চলের প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, সাহিত্য ও সাস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যাংকার্স, আলেম-উলামা, শিক্ষক, চাকুরীজীবী, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষের সমন্বয়ে সামাজিক সংগঠন খুলনা ফ্রেন্ডস সার্কেল (কেএফসি) ২৭ বছর আগে ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments