মঙ্গলবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে

প্রকাশ : 18 Oct 2024
মঙ্গলবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট:  লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।মধ্য বঙ্গোপসাগরে ২২ অক্টোবরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলেন,  খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১৫) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯১%

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ২৯ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৫৮ মিনিটে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।



সম্পর্কিত খবর

;