সিলেট অফিস: হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের রাব্বানী মিয়ার ছেলে। রোববার রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় রাজনগর এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে শহরের একটি বেসরকারি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে কৌশলে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ উঠেছে শিক্ষক সাদেকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনা কাউকে জানালে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখানোর অভিযোগও করা হয়েছে এজাহারে।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় ওই শিক্ষককে মাদরাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানায়, মামলার পর সোমবার দুপুরে মাওলানা সাদেকুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
এদিকে ঘটনার পর সাদেকুল ইসলামকে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী। তিনি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মাদক ও বিভিন্ন অপরাধে ৩১টি মামলা দায়ের করা হয়েছ ...
স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার ...
সব মন্তব্য
No Comments