আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ।
ক্ষমতাসীন পার্টি ডেমোক্রাট পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে জয়লাভ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে যেতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের ২৭০টি প্রয়োজন । এর থেকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রয়োজন ২৭০টি ভোট। ঘোষিত ফলাফলে এখন পর্যন্ত ট্রাম্প ২৭৯টি ভোট পেয়েছেন। আর কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ভোট।কয়েকটি রাজ্যের ভোটের ফলাফল আসতে কিছুটা সময় বেশী লাগতে পারে।
যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ১৮ কোটি ৬০ লাখ ভোটার ভোট প্রদান করেছেন।
মার্কিন গণমাধ্যমের খবরে এখন পর্যন্ত আলাবামা (৯), আরকানসাস (৬), ফ্লোরিডা, ইন্ডিয়ানা (১১), আইওয়া (৬), উটাই(৬), কেনটালি (৮), ওয়েস্ট ভার্জিনিয়া (৪) , ওহাইও (১৭), লুইসিয়ানা (৮), মিসিসিপি (৬), মিসৌরি(১০), নর্থ ডাকোটা(৩), সাউথ ডাকোটা (৩), কানসাস(৬), টেনেসি (১১), ওকলাহোমা (৭), আইডাহে (৪) , মন্টানা (৪) এবং ওয়াইমিং (৩) এ ট্রাম্প জিতেছেন।
অপরদিকে এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়া (৫৪), ডেলাওয়ান (৩), ইলিনয় (১৯), মেরিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), নিউইয়র্ক (২৮), কলোরাডো (১০), ওরেগন (৮), রোড আইল্যান্ড, ভারমন্ট (৩) এবং ওয়াশিংটন ডিসি (১২)তে কমলা জয় পেয়েোছেন।
রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোটের ফলাফল পেয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করে বলেছেন, আমরা ইতিহাস সৃষ্টি করেছি।
স্টাফ রিপোর্টার: রাতের মধ্যেই ইরানে ‘ভয়াবহ হামলা’ চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন তি ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার, ৯ জুন স্থানীয় সময় ভোরে হরমুজগান ও কেরমান প্রদেশের সীমান্তবর্তী সারগাজ এলাকার কাছে ভূকম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে ...
আন্তর্জাতিক ডেস্ক: এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার জেরে ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ ...
সব মন্তব্য
No Comments