সিংড়া (নাটোর) প্রতিনিধি: ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ উপলক্ষে নাটোরের সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচলেন, গাইলেন এবং অভিনয় করলেন বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে সিংড়া পৌরসভার সোহাগবাড়ি মহল্লায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধী শিক্ষার্থীরা দেশাত্মবোধ গান গেয়েছেন এবং শিক্ষামূলক অভিনয় করেছেন। এতে করে তারা সকলের নজর কেঁড়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, স্থানীয় ওয়ার্ড আ'লীগের সভাপতি আঃ জলিল, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর তরিকুল ইসলাম তপন, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আঞ্জুমান আরা প্রমুখ।
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
সব মন্তব্য
No Comments