বিশ্ববিদ্যালয় প্রতিনিধ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন কলা ভবনে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার দায়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় থেকে ১ বছর জন্য বহিষ্কার ও তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই দাবি জানান।
নেতৃদ্বয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি দেওয়ালে ধর্ষণ বিরোধী গ্রাফিতি আঁকার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বাহিষ্কার করার ঘটনাটি খুবই অযৌক্তিক এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে এক নারী গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে শিক্ষার্থী, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের চলমান প্রতিবাদকে ধামাচাপা দিতে প্রশাসন এমন মনগড়া সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নেতৃদ্বয় আরো বলেন, ধর্ষণ বিরোধী গ্রাফিতি আঁকা কোন অপরাধ নয়, এটি ধর্ষক অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ মাত্রই। গ্রাফিতি আঁকার দায়ে ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কারাদেশ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ধর্ষক অপরাধীদের পক্ষাবলম্বন করারই সামিল। এটা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে প্রশাসনের ষড়যন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের বহিঃপ্রকাশ ঘটেছে।
বিবৃতিতে নেতৃদ্বয়, অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় প্রশাসন কর্তৃক বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই নেতার নামে বহিষ্কারাদেশ ও মামলা দায়ের করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
সব মন্তব্য
No Comments