স্টাফ রিপোটার: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, এখন সরকারের সামনে একটিই পথ খোলা তা হলো স্ব-সম্মানে পদত্যাগ করা। সংসদ বিলুপ্ত করা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সকলের কাছে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। খুব বেশি দেরি করলে এবং অহংকার করে ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলে, দেশ অরাজকতার দিকে যাবে। ওই অবস্থার নিয়ন্ত্রণ জনগণের হাতে চলে যাবে। তখন যা হওয়ার তাই হবে, সময় থাকতে সতর্ক হোন। প্রশাসন এখন আপনাদেরকে রক্ষা করতে পারবে না। চাচা আপন প্রাণ বাঁচা।
তিনি বলেন, জনগণ জেগে ওঠেছে। প্রশাসন আর এ সরকারকে রক্ষা করতে পারবে না।
শুক্রবার বিকেলে রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
কর্নেল অলি বলেন, বর্তমানে দেশের অর্থনীতি টালমাটাল অবস্থায় আছে। মোট বৈদেশিক ঋণ আনুমানিক ১১৪ বিলিয়ন ডলার। রিজার্ভ হ্রাস পেয়ে ২০ বিলিয়নে ঠেকেছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। প্রতিমাসে প্রয়োজন প্রায় ৭ বিলিয়ন ডলার। বাদ বাকি শুধু ৪৫ দিনের জন্য রিজার্ভ ব্যাংকে থাকবে। প্রত্যেক ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য ক্রমাগত উর্ধ্বগতি, অন্যদিকে টাকার মান প্রতি সপ্তাহে হ্রাস পাচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতা খুবই সীমিত। আয় ব্যয়ের মধ্যে কোন সামঞ্জস্য নাই। আমদানি ও রপ্তানি মধ্যে পার্থক্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সরকারের পক্ষে এই সমস্যা উত্তরণ সম্ভব নয়। কারণ তাদের উপর মানুষের আস্থা নাই।
গণমিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক এডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর পূর্ব এলডিপি’র সভাপতি মো. সোলায়মান, পশ্চিম এলডিপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপি’র সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, গণতান্ত্রিক আইনজীবি ফোরামের সভাপতি এড.নূরে আলম, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি এবিএম সেলিমসহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে পরস্পরের কঠোর সমালোচনা করেছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যক্তিগত স্বা ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ২৫ জুন চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য উঠে এসেছে। সরকারি দলের সদস্যরা বাজেটকে গণমুখী ও ‘ইতিহ ...
সব মন্তব্য
No Comments