স্টাফ রিপোর্টার: সরকার পতনের পর রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, তার রূপরেখা নিয়ে জনগণের দোরগোড়ায় হাজির হয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের' ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে থেকে শুরু করে নেতাকর্মীরা সিরাজদিখান রোড ও রাজানগর রোডের আশপাশের দোকানদার, সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে তারেক রহমানের ৩১ দফার বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে শিকদার মার্কেট প্রাঙ্গণে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. ফরহাদ হোসেন বলেন, "আমরা আজকে তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। ২০২৩ সালে তিনি দেশের রাষ্ট্রকাঠামোর জরুরি সংস্কারের লক্ষ্যে বিভিন্ন শরিক দলের সঙ্গে আলোচনা করে এই ৩১ দফার রূপরেখা তৈরি করেন।"
তিনি আরও বলেন, "এই ৩১ দফার মূল লক্ষ্যই হলো বর্তমান সরকারের পতনের পর একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা, যারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আমরা বিশ্বাস করি, এই সংস্কারের ভিত্তিতেই আগামীতে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে।"
এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান অয়ন, জেলা যুবদল নেতা লোকমান হোসেন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিফাত, শ্রীনগর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিব, স্বেচ্ছাসেবক দল নেতা হৃদয় মোড়ল, শ্রীনগর কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সায়মন, সিরাজদিখান কেবি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের তাসিন বেপারী অরূপ, বাঘড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাগর হোসেন এবং কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবরান শেখসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রংপুর অফিস: গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি সংশোধনী আইন, যার ফলে ভবিষ্যতে পৌরসভা নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার (৯ এ ...
সব মন্তব্য
No Comments