নজরুল ইসলাম তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে পিতার অভিযোগ। বুধবার রাতে তালা উপজেলার পাটকেলঘাটায় থানায় উপস্থিত হয়ে পিতা মকসুদপুর গ্রামের শিক্ষক বিধান চন্দ্র দাশ তারই পুত্র অরুণ দাশ (৪১) এর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় পুত্র অরুণ নেশাদ্রব্য সেবন করে সাংসারিক জীবনে বিভিন্ন প্রকার অশান্তি, নেশার টাকার জন্য তার নিজ গর্ভধারণী মাকে জীবন নাশের হুমকি, এলাকার বেশ কয়েকটি এনজিও থেকে টাকা উত্তোলন করে। সে টাকা পরিশোধ না করা। সব সময় মাদকাসক্ত অবস্থায় এলাকায় অপকর্ম করার এমন অভিযোগ দেন থানায়। পরবর্তীতে থানা পুলিশ পিতা বিধানচন্দ্র দাশের অভিযোগ সাধারন ডায়েরী ভূক্ত করেন। ডায়েরী নং-৭৩০। তাং-০৪.১০.২৩ইং।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প ...
নেত্রকোনা প্রতিনিধি: বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে সবার অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনায় দুই দিনব্যাপী জেন্ডার, বৈচিত্র্য ও ম ...
সব মন্তব্য
No Comments