ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১০৯২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১ টি বাস, ২ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ৯২ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ৪ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ৭৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৪ টি বাস, ২৩ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ২৯ টি মোটরসাইকেলসহ মোট ১৩৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ৪ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ১০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪ টি বাস, ৩ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ১৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯ টি বাস, ১১ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৩৩ সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ২৩১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১২ টি বাস, ৬ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৫৪ টি মোটরসাইকেলসহ মোট ২১১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৬০ টি গাড়ি ডাম্পিং ও ১৪৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments