স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। জনগণের অধিকারগুলোকে কুক্ষিগত করে। গণতন্ত্রকে চার দেয়ালের মাঝে বন্দী করে রাখে। যার কারণে তারা আজ জনবিচ্ছিন্ন। অতীত ইতিহাস দেখলে দেখা যাবে এরা কখনও স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি। অতিরিক্ত অন্যায় অবিচারের কারণে তাদের পতন হয়েছে। এবারও তাদের পতন অনিবার্য।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, আজকে বিচারের নামে প্রহসন চলছে। পুরোনো মামলা সচল করে দ্রুত নিষ্পত্তি করে বিএনপি নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। কারণ, আন্দোলন ও নির্বাচনের মাঠ ফাঁকা রাখা।আমরাতো আগেই বলেছি, শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আর আন্দোলনের মাঠ ফাঁকা রাখা যাবে না। কারণ, এ আন্দোলনে সাধারণ জনগণ সম্পৃক্ত হয়ে গেছে। কত লাখ মানুষকে গ্রেপ্তার করবেন?
তিনি বলেন, অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য সরকার অনেক ফন্দি ফিকির করেছে। কোনটাই আলোর চেহারা দেখেনি। আওয়ামী লীগ চারদিকে অন্ধকার দেখছে। আর জনগণ আশার আলো দেখতে পাচ্ছে। স্বৈরাচারী শাসনের পতন অচিরেই ঘটবে, আর গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাবে জনগণ।
ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মো. মোহন, হারুন অর রশিদ, লিটন মাহমুদ, আনম সাইফুল ইসলাম, এসকে সেকান্দর কাদির, স্বেচ্ছাসেবক দলের জহির উদ্দিন তুহিন, মহিলা দলের রুমা আক্তার, শাহিনুর নার্গিস, ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের খালিদ হাসান জ্যাকি, কৃষক দলের কামাল হোসেনসহ মহানগর দক্ষিণ বিএনপির থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments