মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আলাতলী ইউনিয়নের ডিমভাঙ্গা মাদারপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় হেরোইনসহ মোহাম্মদ আজমাইল (২৫) কে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোররাত পৌনে ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
আটককৃত আসামী চাঁপাইনাবগঞ্জ জেলার সদর থানার মধ্যচর (কালিমপাড়া) গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন,চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অন্যান্য চোরাচালানী মালামালসহ মাদকদ্রব্য চোরাচালান দমনে বদ্ধপরিকর।
আটককৃত আসামীকে জব্দকৃত হেরোইনসহ গোদাগাড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
সব মন্তব্য
No Comments