মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: নগরীর রাজপাড়া থানা এলাকায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আরএমপি পুলিশ কমিশনার।
বুধবার সকাল ১১ টায় রাজপাড়া থানার আয়োজনে চন্ডিপুর প্রেস ক্লাব মাঠে প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০০ জন প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন,আমরা বঙ্গবন্ধুর জনগণের পুলিশ হয়ে সেবা করে যাচ্ছি। রাজশাহী মহানগরী নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি মানবিক ও সামাজিক কাজে আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি।
এছাড়াও যে কোন সমস্যায় সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
শীতবস্ত্র বিতরণ শেষে পুলিশ কমিশনার রাজপাড়া থানা পরিদর্শন করেন। এসময় উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: আরেফিন জুয়েল পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান এবং অফিসার ইনচার্জ গার্ড অব অনার প্রদান করেন।
এর পূর্বে পুলিশ কমিশনার, রাজশাহী পিটিআই হল রুমে, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক,বিপিএম, পিপিএম (বার),
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ-সহ স্থানীয় নেতৃবৃন্দ। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে আজকে এই শীতবস্ত্র বিতরণ করা হলো এবং এই ধারা অব্যাহত থাকবে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments