রংপুর অফিস: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে মোকাবিলা করার শক্তি বিএনপির নাই। কাজেই আগুন নিয়ে খেলবেন না। ঐ হাত পুড়ে যাবে।আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেছেন- আগামী নির্বাচন পার্টিসিপেটরি নির্বাচন হবে। আমরা ২০৪১ সালে উন্নত ও মানসম্মত বাংলাদেশ দেখতে চাই। আজিজ মার্কা, লতিফুর রহমান, সাঈদ, সাহাবুদ্দিনরা নির্বাচন কমিশনকে ক্ষতবিক্ষত করেছিল। আমরা সে ধরনের নির্বাচন চাই না। আগামী নির্বাচন যদি কেউ ভন্ডুল করতে চায় তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুরে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দেশরত্ন শেখ হাসিনার শান্তি সমাবেশে বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা বক্তৃতা করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে দেশ খুনিদের হাতে চলে গিয়েছিল। শেখ হাসিনার ওপর আক্রমণ করা হয়েছিল। আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আওয়ামী লীগের নেতা- কর্মীদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments