নজরুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রয়ারী শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে জেলা পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সূচনা বক্তব্য ও উদ্বোধন করেন কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
গ্রাম শহরের গরিব মানুষ জোটবাঁধো তৈরি হও এর উপরে প্রশিক্ষণ প্রদান করেন কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল। পার্টির গঠনতন্ত্র বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন কমরেড মহিবুল্লাহ মোড়ল।
জাতীয় সংগীত ও আন্তজার্তিক সংগীতের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়। প্রশিক্ষণে ৬টি গ্রুপে বিভক্ত করে গ্রুপ ওয়ার্ক করা হয়। গ্রুপ ওয়ার্ক পরিচালনা করেন কমরেড মহিবুল্লাহ মোড়ল। গ্রুপ ওয়ার্কে স্ব স্ব গ্রুপ থেকে গঠনতন্ত্র সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
দ্বিতীয় সেশনে জেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফাহিমুল হক কিসলুর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা কমিটি, উপজেলা ও ইউনিয়ন ও শাখা কমিটির মোট ৪৯ জন অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি প্রশিক্ষন ও সাধারণ সভায় দিক নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।
সাধারণ সভায় আগামী ৪ মার্চ ২০২৩ তারিখে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, গরিব মানুষের রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম, মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তি প্রতিহতসহ জলাবদ্ধতা নিরসনের দাবিতে ওয়ার্কার্স পার্টির জনসভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments