মো. ইকবাল হোসেন, খুলনা: পাইকগাছার ফেদুয়ার আবাদ উটকাঠি খালের নেট-পাটা তুলে প্রায় ৩ হাজার একর ধানের জমির জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদারদের অপসারণ পূর্বক খালের প্রায় ১০০ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়।
এর আগে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফেদুয়ার আবাদ উটকাটির প্রায় একশ’ একর সরকারি খালে নেট- পাটা দিয়ে অবৈধ দখলে নিয়ে প্রায় ৩ হাজার একর ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টির ঘটনায় ফেদুয়ার আবাদের সন্তোষ বিশ্বাস, ডলি বাছাড়, আব্দুস সোবহান, আব্দুর রহমান, ওয়ায়েজ করনী, চক কাওয়ালীর শাহিনুর রহমান, কাটাবুনিয়ার আব্দুর রহমান গাজী, কালিদাসপুরের শাহাদাত গাজী, কুবাত গাজী এবং কানুয়ার ডাঙ্গার কামাল ঢালীর বিরুদ্ধে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে নেট-পাটা অপসারণ পূর্বক অবৈধ দখলদারদের উচ্ছেদ পূর্বক জলবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দ ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় তিন শিশু সন্তানকে রেখে এক মা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ওই নারীর নাম মুক্তা বেগম (২৭)। বুধবার (৮ এপ্রিল) সকাল আন ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ এ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলমের স্বাক্ষর জালিয়াত করে ভূয়া প্রত্যায়ন তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার শফিউর রহমানের বিরুদ্ধে।
সব মন্তব্য
No Comments