অফিসিয়াল ডকুমেন্ট হাতে আসার পর আওয়ামীলীগের বিষয় সিদ্ধান্ত: সিইসি

প্রকাশ : 12 May 2025
অফিসিয়াল ডকুমেন্ট হাতে আসার পর আওয়ামীলীগের বিষয় সিদ্ধান্ত: সিইসি

স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সরকারি গেজেট বা অফিসিয়াল ডকুমেন্ট হাতে আসার পর নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি এ এম নাসির উদ্দিন। সোমবার ( ১২ মে ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

সিইসি এ এম নাসির উদ্দিন বলেন, প্রজ্ঞাপনটা আসতে দেন। আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি। ডেফেনটলি ইলেকশন কমিশন দেশের জন্য কাজ করে। এ বিষয় আমরা ইকুয়েলি কনসার্ন। যখন আকাশে সূর্য় উঠে যাবে পরিস্কার দেখতে পারবেন।


সম্পর্কিত খবর

;