জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় আমের বাম্পার ফলণে কৃষকের মুখে হাসি ফুটেছে। এবার আবহাওয়া অনুক‚লে থাকলে উপজেলায় ৬৫৫কেক্টর জমিতে লাগানো আম দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তাণী করতে পারবেন বলে আশংখা করা যাচ্ছে। বিদেশে সাতক্ষীরার আম সুস্বাদু থাকায় চাহিদাও অনেক বেশি। সাতক্ষীরা জেলার বৃহত্তম আমের হাট কলারোয়া বাগুড়ি-বেলতলা, এখানে কাচা টক খাওয়ার আম উঠতে শুরু করেছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া জানান-এবার উপজেলায় ৬৫৫হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে। এর মধ্যে হিমসাগর ৩৩০হেক্টর, ল্যাংড়া ১০৪হেক্টর, আ¤্রপালি ১৫৬হেক্টর, বারি আম-৪ (১হেক্টর), গোলাপখাস ৫হেক্টর, গোপালভোগ ৫১হেক্টর, গোবিন্দভোগ ২হেক্টর, হাড়িভাংগা ৩হেক্টর ও স্থাণীয় অন্যান্য আম ৩হেক্টরসহ মোট-৬৫৫ হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে। তিনি বলেন-উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলায় ২৯৫০জন চাষী এবার আমের আবাদ করেছেন। তিনি আরো বলেন-এবছর অনুক‚ল আবহাওয়ায় আম গাছে প্রচুর পরিমাণ গুটি ধরেছে। প্রকৃতিক বিপর্যায়ের উপর কারও কোন হাত থাকে না। তবে বড় ধরণের কোন প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে কলারোয়ায় আম চাষীরা ভালো ফলন পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments