ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ফুলতলা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টায় কৃষক প্রশিক্ষণ হলরুমে রবি মৌসুমে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ তাসমিনা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সহকারী প্রোগ্রামার আইসিটি পুষ্পেন্দু দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে ১১০০ জন সরিষা চাষির মাঝে ০১ (এক) কেজি বীজ, ১০ (দশ) কেজি ডিএপি সার ও ১০ (দশ) কেজি এমওপি সার, ৫০ জন গম চাষীর মধ্যে ২০ কেজি বীজ ১০ (দশ) কেজি ডিএপি সার ও ১০ (দশ) কেজি এমওপি সার এবং ৩০ জন পেঁয়াজ চাষীর মধ্যে ০১ (এক) কেজি বীজ, ১০ (দশ) কেজি ডিএপি সার ও ১০ (দশ) কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৪৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বোয়ালমারী উপজেলায় লিজ নেওয়া জমি নিয়ে বিরোধের জেরে পানের বরজে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুই পানচাষী। ঘটনাটি ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ ইরানের সাথে চলমান যুদ্ধের প্রভাব ধীরে ধীরে বাংলাদেশের কৃষিখাতে পড়তে শুরু করেছে। জ্বালানি ও সারের বৈশ্বিক সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কার পাশা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: চলতি মৌসুমে ফরিদপুর জেলায় পেঁয়াজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি ফোটানোর কথা ছিল। কিন্তু বাস্তবতা হয়েছে তার উল্টো—বাজারে আশানুরূপ দাম না থাকায় লাভের বদলে লোকসানের ভার বইতে হচ ...
সব মন্তব্য
No Comments