ডেস্ক রিপোর্ট: মহিলা গণফোরাম কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষে অদ্য ১৬ সেপ্টেম্বর বিকালে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা: মো: মিজানুর রহমান।
সভাপতি পরিষদ সদস্য এডভোকেট সুরাইয়া বেগম সভা পরিচালনা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট সাগরিকা ইসলামকে আহবায়ক, সাহিদা ইসলাম শিল্পী যুগ্ম-আহবায়ক, মমতা পারভীন মিতা যুগ্ম-আহবায়ক ও প্রকৌশলী শ্রাবণী মোস্তফাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট মহিলা গণফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন নিলুফা আহমেদ শাপলা, জেবুন্নেছা মীনা, সাহিদা আক্তার, মাহমুদা আক্তার মুক্তি, করিমা পারভিন, ফারজানা হোসেন লিপি, ইলোরা কোরাইশী,জান্নাতুল ফেরদৌস, মাহমুদা আক্তার রীমা, রেহেনা আক্তার, আমেনা খাতুন, রিগেন সুলতানা, নাসরিন আক্তার, আনোয়ারা বেগম, সারতি জাহান, শিল্পী রাণী, অনান্ত চৌহান, সিম্মি ইকবাল, জয়া আক্তার, রুমানা আক্তার, মৃধা শারমিন, রিতা আক্তার, অনন্যা আক্তার, সূর্ষলেখা চাকমা, সোহেলী, শারমিন আক্তার, হোসনে আরা বেগম।
গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম অফিস: পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর পূর্তিতে চিহ্নিত অপহরণকারীদের বিচার দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট 'ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’ বাজেটে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
সব মন্তব্য
No Comments