স্টাফ রিপোর্টার: অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন। এতথ্য গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
রেজা কিবরিয়া বলেন, আমি ইতিমধ্যেই বিএনপিতে যোগ দিয়েছি। দলের প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করেছি।
তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল-আজমিরীগঞ্জ) আসন থেকে বিএনপির প্রতীকে 'ধানের শীষ' নিয়ে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
বিএনপির কেন্দ্রীয় সূত্র জানিয়েছেন, ওই আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। ফলে রেজা কিবরিয়ার প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। তিনি এরআগে গণফোরাম ও গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। এবং গণঅধিকার পরিষধের অঅহবায়কের দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রেজা কিবরিয়া বিএনপিতে যোগদান দলটির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে হবিগঞ্জ মঅঞ্চলে দলের সংগঠন পুনর্গঠনে এটি নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments