স্টাফ রিপোর্টার: ৫-দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) গণমিছিল সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের আজ ৯ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫-দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে অনুষ্ঠিতব্য গণমিছিলে কেন্দ্রীয় এবং উভয় মহানগরীর নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে উক্ত কর্মসূচি সফল করার জন্য মহানগরী জামায়াতের সর্বস্তরের জনশক্তি ও ঢাকাবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments