ডেস্ক রিপোর্ট: এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করেন যে, দেশ বড় ধরণের কোনো নিরাপত্তা হুমকি নেই। খবর আমাদের সময়.কম
নিউজিল্যান্ডের বৃহত্তম নগরী অকল্যান্ডে বৃহস্পতিবার (২০ জুলাই) এ গুলির ঘটনা ঘটে। ফিফা মহিলা বিশ্বকাপ টুর্ণামেন্ট আয়োজনের প্রস্ততি নেওয়ার সময় এ সহিংস ঘটনা ঘটে। ইতোমধ্যে অকল্যান্ডে কয়েকটি টিম এসে পৌঁছেছে।
কর্তৃপক্ষ জানায়, গুলির ঘটনা একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। একটি হোটেলের কাছে এ সহিংসতা ঘটে যে হোটেলে নরওয়ে ও অন্য কয়েকটি দেশের টিম অবস্থান করছিল।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, পরিকল্পনা মোতাবেক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, হামলাকারী পাম্প-একশন শটগান দিয়ে গুলি চালায়। জরুরি খবর পেয়ে লোকজনের জীবন বাঁচাতে এক মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার সানি প্যাটেল বলেন, লোকটি স্থানীয় সময় সকাল ৭টা ২০মিনিটে লোয়ার কুইন স্ট্রিটে গুলিবর্ষণ শুরু করে। সে ভবনের মধ্যদিয়ে যাওয়ার সময় গুলি চালাচ্ছিল। এ সময় পুলিশ সেখানে ছুটে যায়। তারা তাকে আটকানোর চেষ্টা করে। তখনো সে গুলিবর্ষণ করছিল। অল্প পরেই তাতে মৃত পাওয়া যায়। তবে সে পুলিশের গুলি না নিজের গুলিতে নিহত হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ নরওয়ে ও নিউজিল্যান্ডের মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments