দুপুরে খুতবা দেবেন শাইখ হুযাইফী
রফিকুল ইসলাম সুজন: আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ৯ জিলহজ ১৪৪৭ হিজরি। পবিত্র হজের মূল দিন আজ। ফজরের পর থেকেই মিনা থেকে লাখো হাজী ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে আরাফাত ময়দানে এসে জড়ো হয়েছেন। তাঁবুর নগরী আরাফাত এখন সাদা ইহরামে একাকার। সৌদি সময় দুপুর ১২টা ১৮ মিনিটে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন মসজিদে নববির ইমাম শাইখ ড. আলী বিন আবদুর রহমান হুযাইফী। এবারই প্রথমবারের মতো খুতবা বাংলাসহ ৫০টি ভাষায় সরাসরি অনুবাদ করা হচ্ছে। হাজীরা কিউআর কোড স্ক্যান করে ও সৌদি হজ মন্ত্রণালয়ের অ্যাপ থেকে নিজ ভাষায় খুতবা শুনছেন।
হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। এর সূচনা হজরত ইব্রাহিম আ.-এর সময় থেকে। আল্লাহর নির্দেশে তিনি স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আ.-কে মক্কার জনশূন্য উপত্যকায় রেখে যান। পানির খোঁজে হাজেরার সাফা-মারওয়ায় সাতবার ছোটাছুটি এবং ইসমাইল আ.-এর পায়ের আঘাতে জমজম কূপের উৎপত্তি। পরে পিতা-পুত্র মিলে কাবাঘর নির্মাণ করেন। কুরবানির ঘটনাও এই পরিবারের আত্মত্যাগের স্মারক। রাসুলুল্লাহ ﷺ ১০ হিজরিতে বিদায় হজে আরাফার ময়দানে যে ভাষণ দেন, আজকের খুতবা সেই সুন্নাহরই ধারাবাহিকতা।
চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল ২৫ মে সোমবার, ৮ জিলহজ। ওই দিন ‘ইয়াওমুত তারবিয়া’য় হাজীরা মক্কা থেকে ইহরাম বেঁধে মিনায় যান। সেখানে জোহর, আসর, মাগরিব, এশা ও আজ ফজর নামাজ আদায় করেন। আজ ৯ জিলহজ হাজীরা আরাফায় অবস্থান করছেন। এটিই হজের মূল রুকন। রাসুল ﷺ বলেছেন, “হজ হচ্ছে আরাফা”। খুতবা শেষে জোহর ও আসর নামাজ একসাথে কসর করে পড়া হবে। এরপর সূর্যাস্ত পর্যন্ত হাজীরা হাত তুলে দোয়া, কান্নাকাটি ও ইস্তেগফারে মশগুল থাকবেন।
সূর্য ডোবার পর হাজীরা আরাফা ত্যাগ করে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশা একসাথে আদায় করে খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। এ সময় জামারাতে নিক্ষেপের জন্য ৭০টি কঙ্কর সংগ্রহ করবেন। আগামীকাল ১০ জিলহজ, ২৭ মে বুধবার ঈদুল আজহার দিন। ফজরের পর হাজীরা মিনায় ফিরে বড় জামারায় ৭টি কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর কুরবানি দেবেন এবং মাথা মুণ্ডন বা চুল ছেঁটে ইহরাম থেকে হালাল হবেন। একে ‘তাহাল্লুলে আউয়াল’ বলে। পরে মক্কায় গিয়ে ‘তাওয়াফে ইফাদা’ বা হজের ফরজ তাওয়াফ ও সাফা-মারওয়া সাঈ করবেন।
১১ ও ১২ জিলহজ, ২৮ ও ২৯ মে হাজীরা মিনায় অবস্থান করে প্রতিদিন তিনটি জামারায় ৭টি করে মোট ২১টি কঙ্কর নিক্ষেপ করবেন। কেউ চাইলে ১২ জিলহজ সূর্যাস্তের আগে মিনা ছাড়তে পারেন। ১৩ জিলহজ পর্যন্ত থাকলে ওই দিনও কঙ্কর নিক্ষেপ করতে হবে। সব শেষে মক্কায় ফিরে ‘বিদায়ী তাওয়াফ’ করার মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজারের বেশি হজযাত্রী হজ পালন করছেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মে খাবার, পরিবহন ও তাঁবুর সেবা নিশ্চিত করা হয়েছে। মেডিকেল ফিটনেস ছাড়া কাউকে হজে যেতে দেওয়া হয়নি। হাজীদের সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ হজ মিশন, মেডিকেল টিম ও আইটি টিম কাজ করছে। আগামী ১৫ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চলাকালীনই ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম, জানিয়েছে স্থানীয় সময় সোমবার, ২৫ মে বন্দর আব্বাসের ...
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ৮ জিলহজ থেকে লাখো হজযাত্রী মক্কা থেকে তাঁবুর নগরী মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার দাবি করেছেন যে ইরা ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে গোলাগুলির ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার, ২৩ মে সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মার্কিন সিক্রেট ...
সব মন্তব্য
No Comments