স্টাফ রিপোটার: একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম এমপি।
বুধবার (৮ জুন) ডেমরা-যাত্রাবাড়ি এলাকায় সরকারের চলমান উন্নয়ন তুলে ধরেন তিনি।
সংসদ সদস্য তার আলোচনায় ২০২৩-২৪ অর্থবছরে একটি বাস্তববাদী ও গণমুখী বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন কাজী মনিরুল ইসলাম মনু।
এছাড়াও বর্তমান সরকারের নানা উন্নয়ন প্রকল্প তুলে ধরেন এবং এর দ্বারা সাধারণ মানুষ কিভাবে সরাসরি উপকৃত হচ্ছেন তা তুলে ধরেন এই সংসদ সদস্য। কাজী মনিরুল ইসলাম মনু তার বক্তব্যে ডেমরা রোড থেকে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি লুপ নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
এছাড়াও মাননীয় সংসদ সদস্য ডেমরায় বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন মিলের শ্রমিকদের দুর্দশার চিত্র তুলে ধরে অত্র অঞ্চলে নতুন করে অর্থনৈতিক ও শিল্প অঞ্চল গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ঢাকা-৫ সংসদীয় আসনে সরকারি মাধ্যমিক স্কুল, সরকারি কলেজ ও একটি পূর্ণাঙ্গ হাসপাতালের প্রয়োজনীয়তা সংসদ সদস্য তার বক্তব্যে তুলে ধরেন।
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলের ভবারবেড় গ্রামে প্রতিবেশীর দায়ের করা একাধিক মামলার কারণে ব্যবসায়ী মাসুম হোসেনের বাড়ি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে শার্শা উপজেলার সহকারী কমিশনার ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় ১২ বছরের এক মা-বাবা হারা অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে শাওন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে ঘট ...
সব মন্তব্য
No Comments