সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি : “সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি আবারও যুদ্ধাপরাধের পক্ষে দাঁড়িয়েছে। জামাতের কর্মীরা এই মানবতা বিরোধী অপরাধীর মৃত্যুকে ‘হত্যাকান্ড’ বলে অভিহিত করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা করেছে, তেমনি তাদের সুরে সুর মিলিয়ে বিএনপি-র মহাসচিব সরকারের বিরুদ্ধে সাঈদীকে সঠিক চিকিৎসা না দেয়ার অভিযোগ এনেছেন। আসলে আগস্ট মাসকে ঘিরে বিএনপি-জামাত তাদের নতুন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে তৎপর। অতীতে এই আগস্টেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। একইসাথে সারাদেশের চৌষট্টি জেলায় বোমা ফাটান হয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। এই আগস্টকেই তাই বেছে নেয়া হয়েছে নতুন তান্ডবের জন্য যাতে নির্বাচনকে বাঁধাগ্রস্থ করা যায়।”
আজ বুধবার (১৬ আগস্ট ২০২৩) জাতীয় শোক দিবস উপলক্ষে মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনাসভায় ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন এসব কথা বলেন।
মেনন আরও বলেন, প্রয়াত সাঈদীকে নিয়ে এর আগে যেমন চাঁদে তার ছবি দেখা গেছে বলে প্রচার করা হয়েছিল, এখন আবার সামাজিক মাধ্যমে নানা গল্প ছাড়ানো হচ্ছে। কিন্তু সাঈদীর সবটাই মিথ্যার ওপর দাড়িয়ে আছে। তার ৮৪ বছর প্রমাণ করছে যে যুদ্ধাপরাধী বিচারে সে নিজেকে একাত্তরে কিশোর বলে যে দাবী করেছিল তা মিথ্যা। সে ছারছিনা মাদ্রাসা থেকে বহিস্কৃত ছাত্র এবং আল্লামা হিসাবে তাকে কে সনদ দিয়েছে তা জানা নাই।
মেনন বলেন, বস্ততঃ বিএনপি-জামাতের রাজনীতিই মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। তাদের মিথ্যার মুখোশ উম্মোচন করে নতুন প্রজম্মকে এগিয়ে নিতে হবে।
শাহ ইস্কান্দার রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও আলোচনা করেন প্রধান শিক্ষক। দোয়া পরিচালনা করেন রেলওয়ে মাদ্রাসার অধ্যক্ষ খাজা আরিফ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments