সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে মাহিন্দ্র গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কুরবান আলী (৬২) নামে ইসলামপুর উপজেলার এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন।
বুধবার (১৬অক্টোবর) দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মেলান্দহ উপজেলার শাহজাদপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিক কুরবান আলী মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, মেলান্দহ উপজেলার শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটর সাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন সাংবাদিক কুরবান আলী। এ সময় ইসলামপুর থেকে আসা জামালপুরগামী একটি মাহিন্দ্র গাড়ী সাংবাদিক কুরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক কুরবান আলী দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার ও দৈনিক গণমুক্তি ইসলামপুর উপজেলা প্রতিনিধি এবং ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
এছাড়াও তিনি কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা নেতা ও জেলা পল্লী বিদ্যুত সমিতির সাবেক পরিচালক ছিলেন।
নিহত সাংবাদিক কুরবান আলীর ছোট ভাই ইদ্রিস আলী ধনী বলেন, মোবাইলে খবর পাই বড় ভাই কুরবান আলী এক্সিডেন্ট করেছে। পরে মেলান্দহ হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা.মৌসুমি আক্তার বলেন,উনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান বলেন, মাহিন্দ্র গাড়ী চাপায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। জেনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নিরাপদ ও কীটনাশকমুক্ত খাদ্য উৎপাদন এবং কৃষকদের টেকসই কৃষি ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল-বানারীপাড়া সড়কের উজিরপুরের গুঠিয়া ব্রিজে কলেমা খচিত ‘রহস্যময়’ সাদা পতাকায় ছেয়ে গেছে। গত চার-পাঁচ দিন আগে কে বা কারা ব্রিজের দুই প্রান্তে এই পতাকা সাঁটিয়েছেন ...
সব মন্তব্য
No Comments