বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জে বাসের ধাক্কায় নজরুল ইসলাম নামে এক ব্যাক্তি মারা গেছে। নজরুল স্কয়ার কোম্পানির বিক্রয় প্রতিনিধি।মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত ১১টায় উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার আজগর দেয়ানী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হযয়ত আলী।
জানা গেছে, মঙ্গলবার রাত ১১টায় বকশীগঞ্জ পৌর শহরে উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সামনে রাস্তা পারাপারের সময় অটোভ্যান ও চলন্ত বাসের সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। পরে ময়মনসিংহ নেওয়ার পথে মারা যায়।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। কিন্তু ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি ।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments