হাম এ পর্যন্ত মোট মৃত্যু ১২৫১ জন

প্রকাশ : 30 Oct 2026
হাম এ পর্যন্ত মোট মৃত্যু ১২৫১ জন

স্টাফ রিপোর্টার: দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ১ হাজার ১৪৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ১০৫ জন।


শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৬ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৫ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ৭৭০ জন। সন্দেহজনক রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২ হাজার ৬৩৯ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।


গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে সিলেটে ১ জন ও খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা ভিত্তিক তথ্যে হবিগঞ্জ ও কুষ্টিয়াতেও মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি।


সম্পর্কিত খবর

;