ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হাসান অনয়ের উপর সন্ত্রাসী হামলা করেছে ছাত্রলীগ।শুক্রবার ( ২৬ জুলাই, ২০২৪ ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করে বলেন, গতকাল (২৫ জুলাই, ২০২৪) রাত ৮.১৫ মিনিটে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় নিজ এলাকায় ছাত্রলীগের সন্ত্রাসী হামলার শিকার হন অনয়। হামলায় অনয়ের মাথায়, ঘাড়ে এবং পিঠে জখম হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ যৌথ বিবৃতিতে আরও বলেন, ছাত্রনেতা অনয়সহ সারাদেশে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের উপর হামলা, মামলা এবং ছাত্র ইউনিয়নের কার্যালয় ভাঙচুরের প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে নির্যাতনেরও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, "সরকার ছাত্রদের দুর্বার আন্দোলনে ভীত হয়ে পরেছে। আন্দোলন যেন আবার দাঁনা বাঁধতে না পারে সেজন্য আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর হামলা করা হচ্ছে, কারও কারও বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ছাত্র ইউনিয়ন নেতা এনামুল হাসান অনয়ের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। সারাদেশে আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র ইউনিয়ন নেতাদের হুমকি প্রদান করছে স্থানীয় ছাত্রলীগ এবং প্রশাসনের কর্তাব্যক্তিরা। ছাত্র ইউনিয়নের কক্সবাজার জেলা এবং বগুড়া জেলা কার্যালয় ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রামে এবং কক্সবাজারে ছাত্র ইউনিয়ন নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের নির্যাতনের তথ্যও সামনে এসেছে। তাদের তুলে নিয়ে গিয়ে নির্যাতনের কথা গণমাধ্যমে উঠে এসেছে। শত শত ছাত্র-জনতাকে হত্যা করেও আন্দোলন দমাতে না পেরে সরকার এখন টার্গেট করে ছাত্রনেতাদের উপর আক্রমণ চালাচ্ছে। কিন্তু আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই শত শত ছাত্রকে হত্যা করেও যখন আন্দোলন দমানো যায়নি, হামলা-মামলা দিয়েও আন্দোলন দমানো যাবে না। ছাত্রদের উপর আবারও আক্রমণ আসলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে তার সমুচিত জবাব দিবে।"
নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্র হত্যার দায়ে শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments