কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: শান্ত কলারোয়াকে অশান্ত করতে একটি চক্র কলারোয়ায় আবারও অশ্লীল ড্যান্স আর জুয়ার আসরের অনুমতি পেতেই জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেছে। কৃষি মেলার অনুমতি নিয়ে এই কর্মকান্ড চালানোর পায়তায় করছে চক্রটি। এই মেলার অনুমতি পেলে কলারোয়া আবারও অশান্ত পরিবেশে সৃষ্টি হবে। একটি সূত্রে জানা গেছে, যতসামান্য ও নামেমাত্র সার্কাসের অন্তরালে গভীর রাতে সেখানে প্রদর্শিত হবে অশ্লীল ড্যান্স, জুয়ার আসর আর নেশার আড্ডা। এছাড়া সেখানে মেয়েদের দিয়ে অর্ধনগ্ন নয় বরং প্রায় উলঙ্গ অশীল ড্যান্স করানো হবে। থাকবে ওয়ানটেনসহ বিভিন্ন নামীয় জুয়ার আসর। বাদ যাচ্ছে না মদ, ফেনসিডিল, গাঁজাসহ নানান ধরনের নেশার আড্ডাও। ইতি মধ্যে সাতক্ষীরার কালিগঞ্জ, আশাশুনি ও পাটকেলঘাটার শার্শার কুটিঘাটায় নেয়া কৃষি মেলার নামে অশালিন নৃত্য, ড্যান্স, জুয়া হওয়ায় এলাকাবাসী বিভাগী কমিশনার সহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। এর মধ্যে কালিগঞ্জ, আশাশুনিতে মেলা বন্ধ হয়েছে। পাটকেলঘাটার শার্শার কুটিঘাটায় একটি বন্ধ থাকার পরে আবারও শুরু হয়েছে। এতে এলাকাবাসী ওই কৃষি মেলা বন্ধের দাবী জানিয়েছেন। মেলা বন্ধ না হলে যে কোন সময় হামলা-সংঘর্ষ বেধে যেতে পারে বলে আশাংখা করা হচ্ছে। এতে আইন শৃঙ্খলা অবনতি হবে। ইতিমধ্যে সার্কসের আবেদন পত্র জেলা প্রশাসকের দপ্তরে চলে এসেছে বলে জানা গেছে। জেলা প্রশাসকের অনুমতি পেলেই শুরু হয়ে যাবে সার্কাস খেলার নামে অশালিন ড্যান্স। তার পরে শান্ত কলারোয়ায় শুরু হবে অশান্ত পরিবেশ। এদিকে মেলার অনুমতি পাওয়ার আগেই কলারোয়ার সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সরকারি মাঠ দখল করে শুরু হয়েছে প্যান্ডের কাজ। সচেতন সুধি সমাজ এধরণের অনৈতিক কর্মকান্ডে অনুমতি না দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
সব মন্তব্য
No Comments