কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের মাঠের ধান কেটে দিচ্ছে কম্বাইন্ড হারভেস্টর নামের আধুনিক মেশিন। শুধু ধান কাটাই নয়, শ্রমিক ছাড়াই অল্প সময়ের মধ্যে মাড়াই করা যায়। এক সঙ্গে এ মেশিনটি ধান ঝেড়ে পরিস্কার করে বস্তি ভর্তি করে ক্ষেতে থেকেই কৃষকরে বাড়িতে পৌঁছে দিচ্ছে। তাই মেশিনটি এখন জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষকের উৎপাদন খরচ এবং সময় বাচাঁতে সক্ষম এসব প্রযুক্তির ব্যবহারে কৃষিতে বিপ্লব ঘটবে বলে এমনটাই জানিয়েছেন কৃষিবিদরা।
উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার ৬ টি ইউনিয়নে ১০ টি কম্বাইন্ড হারভেস্টর মেশিন কৃষকদের দেয়া হয়েছে। প্রতিটি মেশিনের মূল্য ২৫ লাখ টাকা। এসব আধুনিক কম্বাইন্ড হারভেস্টারের সাহায্যে ঘন্টায় দেড় একর জমির ধান কাটা এবং একই সাথে মাড়াই কাজ সম্পন্ন করতে পারবে কৃষকরা। এছাড়া এর আগে আরো ৫ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে বিতরন করা হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, মাঠের ধান পাকলেই কাটার জন্য দুশ্চিন্তা বেরে যেত। গ্রামে গ্রামে শ্রমিক খুঁজতে হতো। আর শ্রমিক পাওয়া গেলেও মজুরি ও খরচ বেশি হওয়ায় পাকা ধান নিয়ে বিপাকে পড়তে হতো এসব কৃষকের। তবে এখন ওইসব কৃষকদের সেই চিন্তা দুর হয়েছে। এ জনপদের কৃষকরা আধুনিক মেশিন দিয়ে ক্ষেতে ধান কাটছেন। অল্প সময়ের মধ্যে কম খরচে ধান কেটে মাড়াই করে ঘরে তোলার সুযোগ পেয়ে কৃষকেরাও এখন অনেক খুশি।
বালিতলী ইউনিয়নের কৃষক মো.মুছা বলেন, সে এ বছর ২ একর ৪০ শতাংশ জমিতে আমন চাষ করেছে। কম্বাইন্ড হারভেস্টর মেশিন দিয়ে তার ক্ষেতের ধান কেটেছেন। এতে মাত্র দুই ঘন্টা সময় লেগেছে। আর খরচ হয়েছে মাত্র ৯ হাজার টাকা। এর আগে প্রতি শ্রমিকের জন্য প্রতিদিনই গুনতে হতো ৭০০-৮০০ টাকা। আবার শ্রমিকও পাওয়া যেত না।
অপর এক কৃষক মো.সেহাগ বলেন, এখন আর ধান কাটার শ্রমিক লাগেনা। মেশিন দিয়ে কাটা হচ্ছে ক্ষেতের ধান। একই সঙ্গে ধান কাটা, মাড়াই, ঝাড়া ও বস্তায় ভরা যায়। এতে দূর হয়েছে শ্রমিক সংকট।
উপজেলা কৃষি কর্মকর্তা এম আর এম সাইফুল্লাহ বলেন, ধান কাটা-মাড়াইয়ের কাজে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের ব্যবহার বেড়েছে। এ উপজেলায় ১৫ টি মেশিন দিয়ে কৃষকদের ধান কাটা হচ্ছে। এতে সময় ও খরচ অনেক কম লাগে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments