রফিকুল ইসলাম সুজন: বিশ্বের জলবায়ু সয়কট মোকাবেলায় বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধরণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হলো 'Fist Biennial Climate Action Summit' যেখানে অংশ নিলেন শতাধীক রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভাষণে বলেন, এখন আর সময় নেই প্রতিশ্রুতি দেওয়ার-সময় এসেছে বাস্তব পদক্ষেপ নেওয়ার। আমাদের নির্গমন কমাতে হবে দ্রুত, গভীরভাবে এবং ন্যায়সঙ্গত উপায়ে।
জলবায়ু অর্থায়ন:
উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু অভিযোজন ও পুনগর্ঠন প্রকল্পে সহায়তা দেওয়ার জন্য নতুন একটি 'Climate Finance Transition Fund' ঘোষণার কথা ভাবা হচ্ছে, আগামী COP30 সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে।
মিথেল গ্যাস নির্গমন হ্রাস:
জীবাশ্ম জ্বালানি শিল্প থেকে নির্গমন হওয়া মিথেন গ্যাস দ্রুত গ্রাসে UNEP উদ্দ্যোগে একটি 'Global Methane Reduction Partnership'গঠনের আহবান জানানো হয়।
প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর: উন্নত দেশ ও বেসরকারি খাতকে উন্নয়নশীল দেশের সঙ্গে প্রযুক্তি বিনিময় এবং কারিগরি সক্ষমতা গঠনে বাধ্যতামূলক অংশীদারিত্বে আসার আহবান জানানো হয়।
জাতীয় প্রতিশ্রুতি হালনাগাদ: অংশগ্রহণকারী দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা বাড়িয়ে নতুনভাবে 'NDC(Nationally Determined Contributions)' জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।
প্রতিনিধিদের বক্তব্য:
অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন ধরনের 'অস্বীকারবাদ' চলছে-প্রতিত্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু কাজ নেই। অস্ট্রেলিয়া কাজ দিয়ে নেতৃত্ব দেখাবে।
সৌদি আরব:
জ্বালানি খাতকে আরও টেকসই করতে 'Green Energy Transition Framework' চালুর ঘোষণা দেয়।
ব্রাজিল:
আগামী COPE30 সম্মেলন ব্রাজিলেই অনুষ্ঠিত হবে-তাই দেমটি নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ এবং বন উজাড় কমাতে অভ্যন্তরীণ পরিকল্পনা তুলে ধরে।
আন্তর্জাতিক ডেস্ক: একটানা ৬২ দিনের তীব্র সংঘাতের পর মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি ফিরতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যা আনুষ্ঠানিকভাবে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সাম্প্রতিক বক্তব্যে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়সীমা ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলার ঘটনা সামনে এসেছে। ইউক্রেনীয় পক্ষের দাবি, বাল্টিক সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ তেল বন্দর ও দেশের অভ্যন্তরের একটি বড় শোধনাগ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রবিবার (৫ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে কা ...
সব মন্তব্য
No Comments